সাংবাদিক এস.এ.এম. মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের তথ্য কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
#InformationCommission #Journalists #BangladeshNews #PressFreedom #Aronno_News