রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৩ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১৫টি মোবাইল ফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেট কার, একটি সেলাই রেঞ্জ ও নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
#DMP #DhakaPolice #CrimeNews #BangladeshNews #LawAndOrder #Aronno_News