ইশরাক হোসেন যেভাবে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, সেটা আমার কাছেও ভালো লাগে নাই। কিন্তু তাই বলে তাকে পদত্যাগ করে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয়া লাগবে? যদিও আসলেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে কি না -- সেটা নিয়ে কিছুটা সংশয় বা প্রশ্ন উঠেছে। তথাপি আমি মনে করি, ইশরাক হোসেনের চেয়ে সরকারকে আরো অনেক বেশি বিব্রত করেছেন অন্য কিছু মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা। যদি তাদেরকে কিছু না বলে, শুধুমাত্র ইশরাককেই এভাবে 'পিক এন্ড চুজ' পন্থায় সরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাওয়া হয়, আমার মনে হয় সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। টাকলা মুরাদ যখন তারেক রহমানকে নিয়ে কটু কথা বলেছিলো, তখন ইশরাক যেভাবে বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিল -- সেটা কিছু সুশীলদের ভালো না লাগলেও, 'আম-জনতার' ঠিকই ভালো লেগেছিলো। একজন 'আম-জনতার" নেতা এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন বিএনপির একজন অ্যাসেট -- এইটা বিএনপির সবসময় স্মরণে রাখা উচিত।
সৌজন্যে: ঢাকা টাইমস