মন্ত্রিসভা থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলন শুরু করেন তিনি।
এর আগে রোববার রাতে নানা নাটকীয়তার পর সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। একই পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
এর ধারাবাহিকতায় নির্ধারিত সময়ে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
#IshraqHossain #BangladeshPolitics #ResignationNews #NationalPressClub #Aronno_News