বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২৫ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এদিন মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে হাজির হন। অন্যদিকে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি হাজিরা দেন।
এর আগে গত ২৩ আগস্ট বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল-১। তারও আগে ৯ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। এ ঘটনায় গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে।
#EliasAli #BNP #BangladeshNews #WarCrimesTribunal #Aronno_News