এক দিনেই দেশের তিনটি বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। সফরের অংশ হিসেবে রাজশাহীতে একটি জনসভায়ও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকালে সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে অবস্থিত ধর্মসভা পরিদর্শন করবেন তিনি।
এরপর সৈয়দপুর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন।
সফরসূচি অনুযায়ী, বেলা ৩টায় রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
জনসভা শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন তিনি।
#TariqueRahman #BangladeshPolitics #DurgaPuja #Rajshahi #Aronno_News