সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন নূরুল হকের পরিবারের সদস্যরা। এ সময় প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে সৌদি আরবে নিহত হন প্রবাসী বাংলাদেশি নূরুল হক। তাঁর পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেন পরিবারের সদস্যরা।
#SaudiArabia #BangladeshiExpatriate #ForeignMinistry #Compensation #Aronno_News