বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান ও সিইও তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন এবং আধুনিক উৎপাদনব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে জমি বরাদ্দ, বিনিয়োগের অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান। এ সময় বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরা হয়। উভয় পক্ষের প্রত্যাশা, চুক্তিটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।
#Bangladesh #UNIQLO #Japan #Investment #GarmentsIndustry #Aronno_News