বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান। জানা গেছে, তাহসিফ রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন।
২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে দেশত্যাগের সময়কার একটি ভিডিও তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। ওই ঘটনার পর তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।