বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করায় জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি ‘আত্মহত্যা’ করেছেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।
জাহাঙ্গীর আলমের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইস্যু করা পিস্তুল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা এলে কথা বলে পারিবারিক কলহ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।