যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছাগলের সঙ্গে বিকৃত যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত রাইয়ান আবদুল বাতেন পেশায় একজন শিক্ষক। ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে গত ২৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তার সংক্রান্ত তথ্যভান্ডার টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে ওই অভিযোগের কথা বলা হয়েছে। ‘আমেরিকাস টপ মাগশট’ সাইটেও তার ছবি, অভিযোগ ও গ্রেপ্তারের কথা বলা হয়েছে। গ্রেপ্তার রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং কম্পিউটার বিজ্ঞানের সহকারী অধ্যাপক।