বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলিউড গায়িকা কণিকা কাপুর। সামাজিক যোগাযোগামাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিজেই আলাদা হওয়ার জানালেন। ২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা। কিন্তু ৪ বছরেই ভাঙলো ঘর। পোস্টে কনিকা জানান, অনেক ভাবনাচিন্তা করার পরে তিনি এবং তার স্বামী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, ‘কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের প্রতি সহানুভূতিশীল থাকুন।’
ইনস্টাগ্রাম স্টোরিতে কণিকা আরও লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক ভাবনাচিন্তা ও বিবেচনার পর আমি এবং আমার স্বামী আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনের জন্য ওর শুভকামনা রইল।’ কণিকা ও গৌতমের পরিচয় বিয়ের দীর্ঘদিন আগে। প্রায় ১৫ বছরেরও বেশি বন্ধুত্বের সম্পর্ককে প্রেমে বদলাতে চেয়েছিলেন গৌতম। জানা যায়, ২০১৪ সাল নাগাদ গৌতম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কণিকাকে। কিন্তু তিনি রাজি হয়নি। নিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সেরনিজের পরিবারের বিরুদ্ধে নির্যাতন-দাসত্বের অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের এরপর ২০২০ সালে ফের বিয়ের প্রস্তাব দেন তিনি। বারবার বিয়ের প্রস্তাব পেয়ে এক পর্যায়ে প্রেমে পড়ে যান গায়িকাও। দীর্ঘদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শুধু গৌতম নয়, ওর গোটা পরিবারই আমায় মেনে নিয়েছে। ভালবেসেছে।’
উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও বিচ্ছেদের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল গায়িকাকে। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন কণিকা। তার সঙ্গে সংসার পাতেন লন্ডনেই। তাদের ঘরে রয়েছে তিন সন্তান। ২০১২ সালে সঙ্গীত জগতে ডেবিউ হয় কণিকার। তবে ২০১৪ সালে গাওয়া ‘বেবি ডল’ গানটি তাকে অন্য মাত্রায় জনপ্রিয়তা দিয়েছিল।